কুরবানির পশু নির্বাচনের সঠিক গাইডলাইন
মুফতি মোহাম্মাদ হাসান কুরবানির ঈদ আমাদের জীবনে এক বিশেষ আনন্দ ও ত্যাগের বার্তা নিয়ে আসে। কিন্তু অনেকেই কুরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে দ্বিধায় পড়েন—কোন পশু কুরবানির উপযোগী? বয়স, স্বাস্থ্য, ও শারীরিক দোষ-ত্রুটি সম্পর্কিত ইসলামি নির্দেশনা কী? এই ব্লগে আমরা হানাফি মাযহাবের আলোকে তা সহজভাবে তুলে ধরবো। কুরবানির জন্য উপযুক্ত পশুর ধরন ✅ হালাল পশু: গরু/ষাঁড় ছাগল/ভেড়া দুম্বা উট ❌ অনুপযুক্ত প্রাণী: শিকারি ও হিংস্র পশু (যেমন: বাঘ, কুকুর) অশুচি বা হারাম প্রাণী (যেমন: শুকর) পশুর ন্যূনতম বয়স (হাদীস ও ফিকহ অনুযায়ী ) 🐐 ছাগল/ভেড়া/দুম্বা: ১ বছর পূর্ণ (দুম্বার ক্ষেত্রে ছয় মাসের মোটা দমদমে হলে জায়েয) 🐄 গরু: ২ বছর পূর্ণ 🐪 উট: ৫ বছর পূর্ণ কুরবানির অযোগ্য পশু (যেসব পশু কুরবানি করা যাবে না) চোখে অন্ধ (এক চোখে হলেও) অত্যন্ত দুর্বল বা কঙ্কালসার কানে বা লেজে অর্ধেক বা তার বেশি কাটা খুব বেশি ল্যাংড়া (চলাফেরায় সমস্যা হয় এমন) অসুস্থ (যার অসুস্থতা সুস্পষ্ট) হাদীস: “চার ধরনের পশু কুরবানির জন্য অনুপযুক্ত: একচোখা, গুরুতর অসুস্থ, খুঁড়িয়ে...